বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, স্টারলিংক ‘রেসিডেন্স’ ও ‘রেসিডেন্স লাইট’ নামে দুটি প্যাকেজ নিয়ে এসেছে। প্যাকেজগুলোর মাসিক খরচ যথাক্রমে ৬,০০০ টাকা ও ৪,২০০ টাকা। এককালীন সেটআপ খরচ ৪৭,০০০ টাকা। এই সেবায় ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে, যেখানে স্পিড বা ডেটার সীমা নেই। বিশেষ করে দুর্গম ও ফাইবার-সংযোগহীন এলাকায় এটি একটি কার্যকর বিকল্প হবে। আজ থেকেই গ্রাহকরা অর্ডার করতে পারবেন। এটি দেশে উচ্চগতির ইন্টারনেট সেবার এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
——–
সূত্র : ঢাকা ট্রিবিউন
——–
