মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম আপিল বিভাগে খালাস পাওয়ার পর কারামুক্ত হয়েছেন। বুধবার (২৮ মে) সকাল ৯টা ৫ মিনিটে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় কেরানীগঞ্জ কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম, যেখানে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি সর্বোচ্চ আদালতের রায়ে খালাস পেলেন। ছয় বছরের ব্যবধানে দ্বিতীয়বার আপিল করে তিনি এ রায় পান। খালাসের আদেশ পাওয়ার পরপরই মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়।——–সূত্র : ঢাকা ট্রিবিউন——–
You can share this post!
