Falcon Feed

মোহাম্মদপুরে ছিনতাইকারী ‘পানি রুবেল গ্যাং’-এর ৫ সদস্য গ্রেপ্তার

মোহাম্মদপুরে ছিনতাইকারী ‘পানি রুবেল গ্যাং’-এর ৫ সদস্য গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্র “পানি রুবেল গ্যাং”-এর ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)। রবিবার জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. লায়েছ, শাহিন ওরফে অটো শাহীন, মো. শুভ, আবদুল আলিম ও মিলন হোসেন। পুলিশ জানায়, তারা সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করত। তাদের কাছ থেকে চাপাতিসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। সিটিটিসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং আরও তথ্য সংগ্রহে তদন্ত চলছে।

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles