জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১৮ জুলাই “ফ্রি ইন্টারনেট ডে” পালন করবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এ দিন দেশের সব মোবাইল গ্রাহক একবারের জন্য পাবেন ৫ দিনের মেয়াদে ১ জিবি ইন্টারনেট একদম ফ্রি। বিটিআরসি’র নির্দেশনায় মোবাইল অপারেটরদের এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। গ্রাহকদের নির্ধারিত কোড ডায়াল করে ইন্টারনেট নিতে হবে: গ্রামীণফোন 1211807#, রবি *41807#, বাংলালিংক 1211807# ও টেলিটক 1111807#। এই উদ্যোগের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারে ডিজিটাল সচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে সরকার।
সূত্র : ঢাকা ট্রিবিউন
