গাজার খান ইউনিস ও রাফাসহ বিভিন্ন এলাকায় ত্রাণ নিতে আসা নিরীহ ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী, এতে অন্তত ৩২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) ভোরে জিএইচএফ ত্রাণকেন্দ্রের কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেনারা প্রথমে সতর্কতামূলক গুলি ছুঁড়ে, পরে সরাসরি গুলি চালায়। সবচেয়ে বেশি মৃত্যু ঘটে খান ইউনিসে। আহতদের মধ্যে অনেকের মাথা ও বুকে গুলির আঘাত রয়েছে বলে জানিয়েছে নাসের হাসপাতাল। মানবিক সহায়তা নিতে গিয়ে মানুষ প্রাণ হারাচ্ছে—এ অবস্থায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
সূত্র : ঢাকা ট্রিবিউন
