Falcon Feed

সৌদি আরবে গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবের মাহিল শহরে গাড়ি চালানো শেখার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কক্সবাজারের পেকুয়ার যুবক সাকিবুর রহমান (২৫)। বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। মাত্র দেড় মাস আগে, ৬ জুন সৌদি আরবে গিয়েছিলেন সাকিবুর। দুর্ঘটনার সময় তিনি গাড়ি চালানো শিখছিলেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং আরও একজন স্বজন আহত হন। তার বড় ভাই সাঈদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানান স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান বদিউল আলম। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles