উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে ১ থেকে ৩ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাসহ সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালীসহ উপকূলীয় চর ও দ্বীপাঞ্চল প্লাবিত হতে পারে। সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কতা জারি রয়েছে। আবহাওয়া অফিস জানায়, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে মাঝারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। জনগণকে নিয়মিত আপডেট ও সতর্কতা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র : ঢাকা ট্রিবিউন
