বাংলাদেশের ওপর আরোপিত ৩৫% পাল্টা শুল্ক কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে সবুজ সংকেত পাওয়া গেছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (USTR) দপ্তরের সঙ্গে চলমান তৃতীয় দফার আলোচনার প্রথম দিনেই এই অগ্রগতি হয়। আলোচনা গত ২৯ জুলাই রাতে শুরু হয় এবং আরও দুদিন চলবে। আগের দফায় অমীমাংসিত ইস্যুগুলোর বেশ কয়েকটিতে সমঝোতা হয়েছে। তবে শুল্ক কত শতাংশ কমানো হবে, তা এখনো নির্ধারিত হয়নি। বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ।
সূত্র : ঢাকা ট্রিবিউন
