Falcon Feed

কুয়েতে মদপানে ২৩ জনের মৃত্যু, ৬৭ জন গ্রেপ্তার; চক্রের প্রধান বাংলাদেশি নাগরিক

কুয়েতে মদপানে ২৩ জনের মৃত্যু, ৬৭ জন গ্রেপ্তার; চক্রের প্রধান বাংলাদেশি নাগরিক

কুয়েতে মদপানে মৃত্যুর ঘটনায় বড় ধরনের অভিযান চালিয়ে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। সম্প্রতি স্থানীয়ভাবে তৈরি অবৈধ মদ পান করে অন্তত ২৩ জনের মৃত্যু এবং প্রায় ১৬০ জন অসুস্থ হওয়ার পর এই অভিযান পরিচালিত হয়। কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে এই চক্রের প্রধানও রয়েছে, যিনি একজন বাংলাদেশি নাগরিক। এছাড়া আরও কয়েকজন বিদেশি নাগরিকের সম্পৃক্ততা পাওয়া গেছে।শনিবার মন্ত্রণালয় জানায়, রাজধানীর বিভিন্ন আবাসিক ও শিল্প এলাকায় ১০টি অবৈধ ফ্যাক্টরি জব্দ করা হয়েছে। এর মধ্যে চারটির কার্যক্রম এখনো চালু হয়নি। এক নেপালি নাগরিক স্বীকারোক্তি দিয়েছেন যে তারা মিথানল ব্যবহার করে এসব পানীয় তৈরি ও বিক্রি করত।মুসলিম প্রধান দেশ কুয়েতে মদ উৎপাদন ও আমদানি উভয়ই নিষিদ্ধ। এ অবস্থায় কিছু চক্র গোপনে নিম্নমানের অ্যালকোহল তৈরি ও বিক্রি করে থাকে। এসব পানীয়তে বিপজ্জনক রাসায়নিক মিশ্রণের কারণে বিষক্রিয়ার ঝুঁকি থাকে। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মদে মিথানল মেশানো থাকায় প্রায় ১৬০ জন অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে এবং অসংখ্য রোগী এখনও আশঙ্কাজনক অবস্থায় আছেন।অসুস্থদের মধ্যে ৫১ জনের কিডনি ডায়ালাইসিস এবং ৩১ জনের ভেন্টিলেশনের প্রয়োজন হয়েছে। ভুক্তভোগীদের অধিকাংশই এশিয়ান নাগরিক। এদিকে কুয়েতে ভারতীয় দূতাবাস জানিয়েছে, গত কয়েকদিনে প্রায় ৪০ জন ভারতীয় নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যদিও কারণ উল্লেখ করা হয়নি।মিথানল একটি বর্ণহীন ও বিষাক্ত অ্যালকোহল যা সাধারণত শিল্প ও গৃহস্থালি পণ্যে ব্যবহৃত হয়। এটি সনাক্ত করা কঠিন এবং শরীরে প্রবেশ করলে মারাত্মক ক্ষতি করে। বিষক্রিয়ার লক্ষণ দেরিতে প্রকাশ পেলেও মাথা ঘোরা, বমি, পেটব্যথা, শ্বাসকষ্টসহ জটিল অবস্থার সৃষ্টি করে। এমএসএফ (ডক্টরস উইদআউট বর্ডারস) এর তথ্য অনুযায়ী, বিশেষ করে এশিয়া অঞ্চলে প্রতিবছর হাজার হাজার মানুষ মিথানল বিষক্রিয়ায় আক্রান্ত হয়। কুয়েতের এই ঘটনা আবারও প্রমাণ করল, অবৈধ অ্যালকোহল ব্যবসা জনস্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। সূত্র : চেনেল ২৪

Related Articles