Falcon Feed

যুক্তরাষ্ট্র বিমানবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল এম খান

যুক্তরাষ্ট্র বিমানবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল এম খান

বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল এম খান যুক্তরাষ্ট্র বিমানবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (ডিপার্টমেন্ট অব ডিফেন্স) এক ঘোষণায় এ তথ্য প্রকাশ করে। গত ১৩ জুন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে ব্রিগেডিয়ার জেনারেল পদে মনোনয়ন দেন। একই তালিকায় ১৫ জনকে মেজর জেনারেল এবং ৫৫ জনকে ব্রিগেডিয়ার জেনারেল পদে মনোনয়ন দেওয়া হয়েছিল।বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল এম খান পেন্টাগনে অবস্থিত “গোল্ডেন ডোম ফর আমেরিকা” উদ্যোগের ডিরেক্টর অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পদে তিনি কৌশল, নীতি, পরিকল্পনা, অবস্থান এবং আন্তঃবিভাগীয় সমন্বয় সম্পর্কিত বিষয়গুলো দেখাশোনা করেন। এছাড়া তিনি প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের জন্য শিল্পখাত, শিক্ষাপ্রতিষ্ঠান, জাতীয় গবেষণাগার ও অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। তাঁর মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রজন্মের মিসাইল প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত বিকাশ ও বাস্তবায়ন নিশ্চিত করা।১৯৯৭ সালে শরিফুল এম খান ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে কমিশন লাভ করেন। কর্মজীবনে তিনি মহাকাশ নিয়ন্ত্রণ, স্যাটেলাইট অপারেশন, লঞ্চ অপারেশন এবং ন্যাশনাল রিকনাইস্যান্স অফিসে কাজের মাধ্যমে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন।২০০১ সালে তিনি কুয়েতের আলি আল সালেম এয়ারবেসে দায়িত্ব পালন করেন এবং ২০০৭ সালে “অপারেশন সাইলেন্ট সেনট্রি”-তে ডিপ্লয়মেন্ট কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন। এছাড়া তিনি স্কোয়াড্রন এবং উইং উভয় পর্যায়ে কমান্ডার ছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো কলোরাডোর শ্রিভার স্পেস ফোর্স বেসে ৩৭৯তম স্পেস রেঞ্জ স্কোয়াড্রন এবং ৩১০তম স্পেস উইংয়ের কমান্ড।৩১০তম স্পেস উইংয়ের কমান্ডার হিসেবে তিনি প্রায় ১,৫০০ সেনাসদস্যের কার্যক্রম এবং স্টাফ পরিচালনা করেছেন। পাশাপাশি প্রতিরক্ষা সচিবের কার্যালয়সহ বিভিন্ন কৌশলগত দায়িত্বেও নিয়োজিত ছিলেন।

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles