Falcon Feed

সীমান্ত সংঘাতের পর এশিয়া কাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে উত্তাপ

সীমান্ত সংঘাতের পর এশিয়া কাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে উত্তাপ

দীর্ঘ বিরতির পর আবারও মাঠে নামছে ক্রিকেটের সবচেয়ে আলোচিত প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। চলমান সীমান্ত সংঘাতের পর এবার এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভক্ত-সমর্থকদের মাঝে।টুর্নামেন্টটি শুরু হচ্ছে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে। উদ্বোধনী ম্যাচে আবুধাবিতে খেলবে আফগানিস্তান বনাম হংকং। তবে সবচেয়ে আলোচিত ম্যাচটি হবে ১৪ সেপ্টেম্বর দুবাইতে ভারত-পাকিস্তান দ্বৈরথ। সাবেক পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।ভারত ও পাকিস্তান ২০১২ সালের পর থেকে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না। কেবলমাত্র নিরপেক্ষ ভেন্যুতে বহুপাক্ষিক টুর্নামেন্টেই মুখোমুখি হচ্ছে তারা। এবারের আসরে একই গ্রুপে থাকায় তারা একাধিকবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।সংঘাতের কারণে এই ম্যাচকে ঘিরে রয়েছে বাড়তি সংবেদনশীলতা। গত মে মাসে দুই দেশের মধ্যে চারদিনব্যাপী ভয়াবহ সংঘর্ষে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। এর পর থেকেই উত্তেজনা বিরাজ করছে সীমান্তে। এর মধ্যেই আবারো খেলাধুলার মঞ্চে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান।ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং প্রকাশ্যে এই ম্যাচের বিরোধিতা করেছেন। তার মতে, “রক্ত আর খেলাধুলা একসঙ্গে চলতে পারে না।” সীমান্তে সংঘর্ষের মধ্যেই ক্রিকেট আয়োজনকে তিনি ক্ষোভের সঙ্গে প্রত্যাখ্যান করেন।তবে ক্রিকেটীয় দিক থেকে ভারতই ফেভারিট হিসেবে এগিয়ে রয়েছে। টি-২০ ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড ১০-৩। এছাড়া ২০২৩ সালের এশিয়া কাপ (৫০ ওভার ফরম্যাট)–এর শিরোপাও জিতেছিল ভারত। এবারও অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত শিরোপার অন্যতম দাবিদার।অন্যদিকে পাকিস্তান দল ভুগছে দলীয় সমস্যায়। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে বাদ দেওয়া হয়েছে দুর্বল ফর্মের কারণে। মোট আটটি দল অংশ নিচ্ছে এবারের আসরে। গ্রুপ ‘এ’-তে আছে ভারত, পাকিস্তান, স্বাগতিক আমিরাত ও ওমান। গ্রুপ ‘বি’-তে আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও হংকং।

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles