কাশ্মীরে পেহেলগামে জঙ্গি হামলার পর পাল্টা কূটনৈতিক পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত। বৃহস্পতিবার নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের সব নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে এবং যারা বর্তমানে ভারতে অবস্থান করছেন, তাদের ৭২ ঘণ্টার মধ্যে দেশটি ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।হামলায় ২৬ পর্যটকের মৃত্যু এবং বহু আহত হওয়ার ঘটনায় ভারতের নিরাপত্তাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তানি নাগরিকদের সব ধরনের ভিসা—ব্যবসা, পর্যটন, শিক্ষা ও কর্মসংস্থানসহ—বাতিল করা হয়েছে। শুধু মেডিকেল ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে মঙ্গলবার পর্যন্ত।এছাড়া ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এবং যারা এখন পাকিস্তানে অবস্থান করছেন, তাদের দ্রুত ফিরতে বলা হয়েছে। কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, দুই দেশের সম্পর্ক আরও অবনতি হতে পারে এই সিদ্ধান্তের ফলে।
——–
সূত্র : ঢাকা ট্রিবিউন
——–
