Falcon Feed

নাহিদ ইসলামের হুঁশিয়ারি: দ্রুত সিদ্ধান্ত না এলে সারাদেশ থেকে ঢাকা মার্চ

নাহিদ ইসলামের হুঁশিয়ারি: দ্রুত সিদ্ধান্ত না এলে সারাদেশ থেকে ঢাকা মার্চ

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত সিদ্ধান্ত না এলে সারাদেশ থেকে ঢাকায় মার্চ করা হবে। চলমান “শাহবাগ ব্লকেড” কর্মসূচির মধ্যে নিজের ফেসবুক পেজে তিনি জানান, শাহবাগে অবস্থান অব্যাহত থাকবে এবং ঢাকার বিভিন্ন স্থানে ইতোমধ্যে ব্লকেড চালু হয়েছে। নাহিদ লিখেছেন, “জুলাই ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব দেশপ্রেমিক শক্তি এক হবে।”তিনি আওয়ামী লীগকে “ফ্যাসিস্ট মুজিববাদী সন্ত্রাসী সংগঠন” আখ্যা দিয়ে নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিন দফা দাবি তুলে ধরেন—আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলগত বিচার যুক্ত করা, এবং “জুলাই ঘোষণাপত্র” জারি করা।

——–

সূত্র : ঢাকা ট্রিবিউন

——–

Related Articles