বিশ্বখ্যাত হেভি মেটাল ব্যান্ড ব্ল্যাক সাবাথের সহ-প্রতিষ্ঠাতা ওজি ওসবার্ন মারা গেছেন। তিনি ‘প্রিন্স অব ডার্কনেস’ নামে ভক্তদের কাছে পরিচিত ছিলেন। ৭৫ বছর বয়সে বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর মাত্র তিন সপ্তাহ আগেই ইংল্যান্ডের বার্মিংহামে জীবনের শেষ কনসার্টে অংশ নেন এই রক কিংবদন্তি। অসুস্থতা নিয়েও মঞ্চে গান গেয়ে ভক্তদের হৃদয় ছুঁয়ে যান তিনি। ষাট ও সত্তরের দশকে ব্ল্যাক সাবাথ ব্যান্ডের মাধ্যমে হেভি মেটাল ধারায় বিপ্লব ঘটান ওজি। তার মৃত্যুতে সংগীতপ্রেমীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ব সংগীতাঙ্গনে এক অনন্য অধ্যায়ের ইতি ঘটল।
সূত্র : ঢাকা ট্রিবিউন
