প্রবাসী শ্রমিকদের ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার পথে পুলিশের বাধার মুখে সড়কে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। আজ (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশ তাদের আটকে দিলে শাহবাগ-বাংলামোটর সড়কে যানজট সৃষ্টি হয়। আন্দোলনকারীদের দাবি, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে সরাসরি সাক্ষাৎ, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসন ও অর্থনৈতিক সহায়তা, এবং প্রবাসী শ্রমিকদের অধিকারের নিশ্চয়তা। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর আগে, ৭ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল, তবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
——–
সূত্র : কালের কন্ঠ
——–
