Falcon Feed
  • November 2, 2026
  • Last Update January 25, 2026 2:18 pm
  • Bangladesh

Bangladesh

207 Bangladesh

ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনসহ ৯ জন গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। একই অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও আটজন নেতাকর্মীকেও আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির উপকমিশনার […]

Read More
203 Bangladesh

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩% — ১৯ বছরে সবচেয়ে কম ফলাফল

০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর সারাদেশে গড় পাসের হার মাত্র ৫৮.৮৩ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে কম। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। একই সময়ে রাজধানীর বকশিবাজারে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি বিস্তারিত ফলাফল তুলে ধরে।ফলাফলে দেখা যায়, এবার ৬৯ হাজার ৯৭ জন […]

Read More
201 1 Bangladesh

কালাবাগানে স্ত্রী হত্যার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার স্বামী, ফ্রিজারে লুকানো ছিল লাশ

রাজধানীর কালাবাগান এলাকার এক হৃদয়বিদারক ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই স্ত্রী হত্যার অভিযোগে স্বামী নাজরুল ইসলাম (৫৯) গ্রেপ্তার হয়েছেন। গত ১২ অক্টোবর মধ্যরাতে নিজের স্ত্রী তাসলিমা আখতারকে (৪২) কুপিয়ে হত্যা করে তিনি লাশটি ঘরের ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর নাজরুল অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটনাস্থল পরিষ্কার করে পালিয়ে যান।রামনা […]

Read More

মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় ট্রাইব্যুনালে হাজির আনিসুল, পলক, দীপু মনিসহ ৪৫ আসামি

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা সাতটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-এলাহী চৌধুরীসহ মোট ৪৫ জন আসামিকে বুধবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক ১০ জন মন্ত্রী, সচিব, সাবেক সাংসদ […]

Read More
189 Awami League

৩৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন শুরু, ভোটের উৎসবে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

৩৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন শুরু, ভোটের উৎসবে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা তিন যুগেরও বেশি সময় পর অবশেষে শুরু হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে একযোগে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। […]

Read More
187 International

রাফাহ ক্রসিং বন্ধ: প্রতিশ্রুতি থাকলেও গাজায় ত্রাণ প্রবেশে কড়াকড়ি, অনুমোদন মাত্র ৩০০ ট্রাক

গাজায় ত্রাণ সরবরাহে নতুনভাবে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল; মিশর সীমান্তবর্তী রাফাহ ক্রসিংকে খোলার প্রতিশ্রুতি দিলেও তা কার্যকর হচ্ছেনা। তেলআবিব মঙ্গলবার জাতিসংঘকে জানায়, আপাতত গাজায় প্রতিদিন মাত্র তিনশোট জন ত্রাণবাহী ট্রাক ঢুকতে দেবে তারা — যেখানে আগে অন্তত ছয়শোর কাছাকাছি ট্রাক ঢুকতে পারত বলে জানানো হয়েছিল। জাতিসংঘও সমপরিমাণ ট্রাক প্রবেশের দাবি করেছিল; তবু অনুমোদন সীমিত […]

Read More
185 Bangladesh

মিরপুরের আগুন ২১ ঘণ্টা পরও সম্পূর্ণ নেভেনি, বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ অর্ধশতাধিক মানুষ

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শাহ আলম কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনার ২১ ঘণ্টা পরও আগুন পুরোপুরি নেভানো যায়নি। পোশাক ও কসমিক কেমিক্যাল কারখানার আগুন এখনো ধিকিধিকি জ্বলছে, এবং ভবন থেকে ক্রমাগত ধোঁয়া বের হচ্ছে। বাতাসে ছড়িয়ে পড়েছে কেমিক্যালের তীব্র ও বিষাক্ত গন্ধ, যা আশপাশের মানুষের শ্বাসকষ্ট ও বমি বমি ভাবের […]

Read More
160 International

যুদ্ধের বিভীষিকা পেরিয়ে পুনর্মিলন: এক বছর পর গাজায় দেখা দুই যমজ ভাইয়ের অশ্রুসিক্ত আলিঙ্গন

গাজার যুদ্ধবিধ্বস্ত বাস্তবতায় ঘটে গেছে এক মানবিক অলৌকিকতা। এক বছর পর পুনর্মিলিত হয়েছে দুই যমজ ভাই—ইউসুফ ও ইবরাহিম। ইসরায়েলি হামলার সময় পরিবার ছিন্নভিন্ন হয়ে পড়েছিল, ধ্বংসস্তূপে চাপা পড়ে সবাইকে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল। কিন্তু ভাগ্যের এক অদ্ভুত পরিহাসে দুই ভাই ভিন্ন আশ্রয়ে বেঁচে যায়—একজন দক্ষিণ গাজার খান ইউনুসে এক ত্রাণকেন্দ্রে, আরেকজন উত্তর গাজার একটি […]

Read More
158 Bangladesh

দেশে ফিরলেন শহিদুল আলম, সরকার ও দেশবাসীকে জানালেন কৃতজ্ঞতা

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দেশে ফিরে তিনি দেশবাসী, সরকার এবং যাঁরা তার মুক্তির জন্য প্রচেষ্টা চালিয়েছেন—তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শহিদুল আলম বলেন, “গাজা এখনও মুক্ত নয়, সেখানে এখনো […]

Read More
154 Sports

সিরিজ বাঁচাতে আফগানদের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে পরাজয়ের পর মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল এখন সমতায় ফিরতে মরিয়া। শনিবার (১১ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।আবুধাবির কন্ডিশন অনেকটাই মিরপুরের মতো—ধীর উইকেট ও স্পিন সহায়ক পরিবেশ। এমন পরিস্থিতি বিশেষ […]

Read More